হোম > সারা দেশ > ঢাকা

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান ভস্মীভূত

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

সোনারগাঁয়ে গত মঙ্গলবার মধ্যরাতে নোয়াগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ দোকান ভস্মীভূত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দোকান মালিকরা বেচাকেনা শেষে দোকান বন্ধ করে যাওয়ার পর রাত প্রায় ১২টার পরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অনেকের ধারণা, দোকানগুলোতে একাধিক গ্যাস সিলিন্ডার মজুত থাকায় সিলিন্ডারের বিস্ফোরণে আগুন দ্রুত পার্শবর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে প্রায় পাঁচজন উদ্ধারকারী আহত হয়েছে। আগুনে আলী হোসেন, আকতার হোসেন, মিলন মিয়া, মেতালেব ও আমির আলীর মুদির দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, রাত ১০টার দিকে তারা দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। পরে আগুনের খবর পেয়ে ফিরে এসে দেখেন দোকানগুলো সম্পূর্ণ পুড়ে গেছে

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী