হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে মহানগর তাঁতী লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু এর অংশ হিসেবে অভিযান চালিয়ে শাহিন (৫০) নামে এক তাঁতী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার শাহিন গাজীপুর মহানগর তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক।

শনিবার দিবাগত রাতে টঙ্গীর মধুমিতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহিন ভোলা জেলার লালমোহন থানার চরটিটিয়া গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। তিনি টঙ্গীর আরিচপুর শেরে বাংলা রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

এ ব্যাপারে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার অশোক কুমার পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু এর অংশ হিসেবে অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) টঙ্গীর মধুমিতা এলাকা থেকে শাহিনকে গ্রেপ্তার করেছে । তাকে টঙ্গী পূর্ব থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার