হোম > সারা দেশ > ঢাকা

হোসেনপুরে হাসিনার জন্মদিন পালন, গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি (হোসেনপুর) কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরে হাসিনার জন্মদিন পালন করায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ও বুধবার (১ অক্টোবর) দুপুরে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন টুটুল, ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন এবং ফারুক মিয়া।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে তারা মিছিল ও সভা-সমাবেশে সক্রিয় ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করেন তারা। এ ঘটনায় মঙ্গলবার রাতে হোসেনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তোফাজ্জল হোসেন ও ফারুক মিয়াকে আটক করে। পরে বুধবার দুপুরে কিশোরগঞ্জ মুক্তমঞ্চ এলাকা থেকে আলমগীর হোসেন টুটুলকে আটক করে সদর থানা পুলিশ।

হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া

মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন অগ্নিদগ্ধ সেই নারী

কুলিয়ারচরে ‘পৌর কর মেলা’ উপলক্ষে অবহিতকরণ সভা

ইতালিতে ছোট ভাইকে হত্যার পর ভিডিওকলে দেখালেন বড় ভাই

সাভারে জ্বালানি সংকট ও লোডশেডিংয়ে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত

শ্রমিক দিবস দিয়া আমাগো কি অইবো?

কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা

জমি বিরোধ নিয়ে মারধরে মাদরাসার সুপারের মৃত্যু

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়: সমাজকল্যাণ সচিব