হোম > সারা দেশ > ঢাকা

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বৈশাখী মেলার নামে পরিচালিত জুয়ার আসর ভেঙে দিয়েছে উপজেলা ও থানা প্রশাসন। বুধবার রাতে পরিচালিত সাড়াশি অভিযানে অনুমতিবিহীন এ মেলা বন্ধ করে দেওয়া হয় এবং জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বানিয়াজান ইউনিয়নের পঞ্চাশী বটতলা বাজারে বৈশাখী মেলার আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, মেলার আড়ালে দিন-রাত জুয়া, লটারি এবং অশ্লীল নৃত্যের আয়োজন চলছিল। এতে এলাকায় সামাজিক অবক্ষয় বাড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল বলে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয় এবং জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

খবর পেয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরজাহান আক্তার সাথীর নেতৃত্বে প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানের সময় জুয়ার সাথে জড়িত ব্যক্তি ও আয়োজকরা পালিয়ে যায়। পরে মেলার জুয়ার আসর ভেঙে দিয়ে মেলা বন্ধ করে দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক জানান, অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

ফেরি থেকে চালকসহ নদীতে পড়ে গেল প্রাইভেটকার

পদ্মার এক কাতল অর্ধলক্ষ টাকায় বিক্রি

গেম খেলার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে নিপীড়ন, গ্রেপ্তার ১

মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

৪০০ বস্তা চাল নিয়ে চালবাজি, খাদ্যগুদাম কর্মকর্তাকে বদলি

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: ড. জিয়াউদ্দিন