হোম > সারা দেশ > ঢাকা

২৭ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জজ মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার ব্রাহ্মন্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জজ মিয়া উপজেলার বড় মনোহরদী এলাকার নায়েব আলীর ছেলে।

তিনি আড়াইহাজার থানার মামলা নং ১০(৪) ১৯৯৯-এর আসামি। মামলাটি পেনাল কোডের ৩০২/২০১ ধারায় দায়ের করা হয়েছিল।

আড়াইহাজার থানার সেকেন্ড অফিসার এসআই জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে বিচার শেষে ওই মামলায় জজ মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড হয়। এরপর দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের এপ্রিল মাসে জজ মিয়া তার সদ্য বিবাহিত স্ত্রী রেহেনাকে হত্যা করেন। পরে মরদেহ উপজেলার উজান গোবিন্দি এলাকার জয়নাল হাজীর পুকুরে ফেলে রাখা হয়।

আড়াইহাজার থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিপীড়ক সেই সৎ মায়ের মুক্তির দাবি শিশু জেরিনের

কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

রূপসায় পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থী নিহত

বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ধনবাড়ীতে পিকাপ ভ্যানের চাপায় স্কুল ছাত্রী নিহত

ফতুল্লায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, নারীসহ আহত ৪ ​

ভাঙ্গায় মাদক বিরোধী সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিল চালক, পিকআপ চাপায় স্কুল ছাত্রী নিহত

এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারের ভুলের কারণে হামের প্রাদুর্ভাব হয়েছে: জিয়াউদ্দিন হায়দার