হোম > সারা দেশ > ঢাকা

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেল ও সন্ধ্যায় উপজেলার পৃথকস্থানে দুটি দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চণ্ডিপাশা গ্রামের বকুল মিয়ার ছেলে টুটুল মিয়া (৩২) ও পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার গকুলনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে ইসমাইল হোসেন (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার চণ্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কে একটি মাইক্রোবাসের চাপায় বাইসাইকেল আরোহী টুটুল মিয়া (৩২) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে বিকেলে আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার আদিত্যপাশা এলাকায় নিজ অটোরিকশার একটি চাকা খুলে মেরামতের সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এসময় অটোরিকশাটি চালক মো. ইসমাইল হোসেনের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মো.মোবারক হোসেন পৃথক দুটি দুর্ঘটনায় দুই যুবক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

টাঙ্গাইলে হামে আক্রান্ত হয়ে শিশুকন্যার মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

মাদক ব্যবসার সঙ্গে কিছু স্থানীয় নেতা ও পুলিশ জড়িত: এমপি

শ্রীপুরে কারখানার ৩ কর্মকর্তাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৫

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি

কালোবাজারে বিক্রির সময় ১৮ হাজার ডিজেলসহ লড়ি চালক আটক

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত