হোম > সারা দেশ > ঢাকা

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁও এলাকায় নাজিম উদ্দীন গ্রুপ ও আলাল মুন্সি গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

নিহত অনিক (২২) রায়পুরার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের পূর্বপাড়া এলাকার ওসমান মিয়ার ছেলে। সে নাজিম উদ্দিনের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ববিরোধের জেরে দীর্ঘদিন ধরেই আলাল মুন্সির সমর্থকরা এলাকার বাইরে ছিলেন। মঙ্গলবার ভোরে তারা স্পিডবোটে নিলক্ষায় প্রবেশ করে নাজিম উদ্দিন গ্রুপের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এরপরই দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। দ্রুত এই সংঘর্ষ হরিপুর ও দড়িগাঁও এলাকায় ছড়িয়ে পড়ে। ভোর ৬টা থেকে শুরু হয়ে সকাল সাড়ে ১০টা পর্যন্ত কয়েক দফায় তাদের মধ্যে এ সংঘর্ষ চলে।

এ সময় প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন অনিক। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় তাকে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা ও ওসি মজিবুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রাজু (২৮) ও মোস্তফা (৬০) নামে আরো দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তারা দুজনসহ বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, তরুণের লাশ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। সকাল থেকে আমরা ঘটনাস্থলে কাজ করে যাচ্ছি। এলাকার পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে। যৌথ অভিযানের খবর পেয়ে উভয় পক্ষের লোকেরা নদী পাড় হয়ে পালিয়ে গেছে। ঘটনার পর এলাকায় পুলিশ ও র‍্যাব ফোর্স মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হয়ে একজন তরুণ নিহত ও আরো কয়েকজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

জেডএম

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিন জনের মৃত্যু

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

ভালোবাসার টানে দুবাই থেকে জাজিরায়, আজ বিয়ে সলেমান-সুবর্ণার