হোম > সারা দেশ > ঢাকা

বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে আবু তাহের মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরকাওনা মইশাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাখাওয়াৎ হোসেন বজ্রপাতে নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত আবু তাহের মিয়া ওই গ্রামের মরহুম সিরাজুল ইসলামের ছেলে। তিনি জাঙালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

জানা গেছে, সোমবার সকালে নিজের সবজি বাগানে যান আবু তাহের মিয়া। এসময় ঝড়সহ বৃষ্টিপাত শুরু হলে জমিতে থাকা পানি সেচ মেশিন ঘরে অবস্থান নেন আবু তাহেরসহ আরও দু’জন। ঝড়ের একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু তাহের মারা যান। এসময় সাথে থাকা অপর দুজন আহত হন।

এমএস

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার