হোম > সারা দেশ > ঢাকা

তারেক রহমানের জনসভা প্রস্তুতি নিয়ে বিএনপির মতবিনিময়

উপজেলা প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভার সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছে উপজেলা ও পৌর বিএনপি।

মঙ্গলবার সকালে শহরের কমলপুরস্থ দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় আগামী ২২ জানুয়ারি বিকালে ভৈরব স্টেডিয়ামে তারেক রহমানের জনসভা, জনসমাগম, সার্বিক নিরাপত্তা, যানজট, আইন শৃঙ্খলা, গাড়ি পার্কিং, গণমাধ্যমকর্মীদের কাজের পরিবেশসহ অন্যান্য নানা বিষয় তুলে ধরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের বিএনপি দলীয় প্রার্থী মো. শরীফুল আলম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নূরুজ্জামান, ভিপি সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান প্রমুখ।

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫