হোম > সারা দেশ > ঢাকা

আমাদের দেশের সংস্কৃতি ধ্বংস করা যাবে না: শারমিন মুরশিদ

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ বলেছেন, ‘এই সরকার চায় আমাদের জাতীয় উৎসবগুলো যেন আর কখনোই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। কোনো সম্প্রদায়, কোনো ঐতিহ্য কিংবা সংস্কৃতির বিকাশ ও প্রকাশে যেন অন্তরায় সৃষ্টি না হয়। আমাদের সাধারণ মানুষ উৎসব নিয়ে কখনো অরাজকতা করে না। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে এগুলোকে কলুষিত করা হয়।’

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো জানান, পূজা নির্বিঘ্ন করতে তার মন্ত্রণালয়ের প্রায় এক লাখ ৭৬ হাজার কর্মকর্তা-কর্মচারী সারাদেশের পূজা মণ্ডপে দায়িত্ব পালন করছেন।

এর আগে উপদেষ্টা শারমিন মুরশিদ কুমুদিনী প্রাঙ্গণে পৌঁছালে তাকে টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম, ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা স্বাগত জানান। এ সময় কুমুদিনী কর্তৃপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী