হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে কাভার ভ্যানের ধাক্কায় নারী নিহত

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার ভ্যানের ধাক্কায় সোনা বানু (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের বরপা অন্তিম কম্পোজিট গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সোনা বানু যাত্রামুড়া দিঘিবরাব এলাকার সামসু মিয়ার স্ত্রী।

ভূলতা হাইওয়ে থানার ইনচার্জ মোফফাকির হোসেন জানান, নিহত সোনা বানু নাতনির সন্তান ও নাতিন জামাইকে নিয়ে ভূলতা গাউসিয়া ডিকেএমসি হাসপাতাল থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বরপা অন্তিম গার্মেন্টসের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সোনা বানু অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি কাভার ভ্যান তার মাথায় চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত কাভার ভ্যান ও চালককেও আটক করা হয়েছে।

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু