হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে বিদ্যালয়ের গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার, (ঢাকা দক্ষিণ)

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চরকুতুব মাধ্যমিক বিদ্যালয়ে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।এ সময় চোর চক্র বিদ্যালয়ের অফিস কক্ষের আলমারিতে থাকা রেজিস্ট্রেশনের ৩৬২০০ টাকা চুরি করে নিয়ে গেছে।

রোববার (৩১ আগস্ট ) সকালে অফিস সহকারী বিদ্যালয়ের তালা খুলে এ ঘটনা দেখে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটিকে খবর দেন। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়টি বন্ধ করার পর রোববার সকাল পর্যন্ত যেকোনো সময়ে এই চুরির ঘটনা ঘটেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল জানান, বিদ্যালয়টিতে ২য় সাময়িক পরীক্ষা চলতেছে। বৃহস্পতিবার পরীক্ষা শেষে যথা নিয়মে অফিস কক্ষ তালাবদ্ধ করে চলে যাওয়ার পর রোববার সকালে এসে কেয়ারটেকার দেখতে পায় কক্ষের কাগজপত্র এলোমেলো ও আলমারির তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। আলমারিতে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন ফরমের সাথে স্টেপলার দিয়ে পিন মারা অবস্থায় রেজিস্ট্রেশনের টাকা লাগানো ছিল। এছাড়াও চোরচক্র কেবিনেটের তালা ভেঙে মূল্যবান ফাইলপত্র তছনছ করেছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান জানান, বিদ্যালয়টির মেইনগেট তালা মারা ছিল। জাতীয় পতাকার পাইপ বেয়ে দ্বিতীয় তলা ছাদের উপর দিয়ে চোর অফিস কক্ষের সামনে প্রবেশ করেছে। এছাড়াও স্কুলের সামনে বখাটেদের আড্ডা রয়েছে। তারা প্রায়ই অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রীদের উত্ত্যক্ত করে। আমরা প্রাণভয়ে উত্তপ্তকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারি না।

এ বিষয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আকতার হোসেন জানান, এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত চোরকে শনাক্ত ও ইভটিজিং বন্ধে এলাকায় টহল জোরদার করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য: এর আগেও ২০২৩ সালে একইভাবে বিদ্যালয়টিতে চুরির ঘটনা ঘটেছে। সে সময়ও থানায় অভিযোগ করা হলে চোরকে শনাক্ত করা সম্ভব হয়নি।

শ্রীপুর সাংবাদিক সমিতির দায়িত্বে উজ্জ্বল ও শাহাদাত

টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান

দালাল ধরতে গেটে তালা মেরে সাব-রেজিস্ট্রার অফিসে এমপি

এক মাস পর উৎপাদনে ফিরলো ঘোড়াশাল-পলাশ সার কারখানা

নিখোঁজের একদিন পর পরিত্যক্ত জমিতে মিলল মাদ্রাসা শিক্ষার্থীর লাশ

টঙ্গী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭০ ঘর

পাকুন্দিয়ায় অস্ত্র ও মাদকসহ আটক ২

অরক্ষিত সেচ পাম্পে বোরকা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে যুবককে হত্যা

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে যাত্রীর মৃত্যু