হোম > সারা দেশ > ঢাকা

‘জাতীয় কবিতা উৎসব’ শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার

'জাতীয় কবিতা উৎসব ২০২৫' এর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জাতীয় কবিতা পরিষদের আয়োজনে দু'দিন ব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই উৎসব কর্মসূচি ঘোষণা করেন পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান।

এসময় তিনি জানান, 'স্বাধীনতা সাম্য ও সম্প্রীতির জন্য কবিতা' প্রতিপাদ্য সামনে রেখে ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হবে 'জাতীয় কবিতা উৎসব ২০২৫'।'

ঐদিন সকাল ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম কবিতা উৎসবের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মূল আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্রচিন্তক ড. সলিমুল্লাহ খান।

এদিকে, জাতীয় কবিতা উৎসবের অনুষ্ঠানে দু'দিনেই নিবন্ধিত কবিদের স্বরচিত কবিতা পাঠ, আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ, দেশের খ্যাতিমান আবৃত্তিকারদের আবৃত্তি, কবিতার গান, নৃত্য, সেমিনার ইত্যাদি দিয়ে অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

কবি মোহন রায়হান বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্টদের দখলে থাকা জাতীয় কবিতা পরিষদকে মুক্ত করে আমরা এবার মুক্ত-স্বাধীন ও জনগণের জাতীয় কবিতা উৎসবের আযোজন করেছি। আমাদের এবারের উৎসবের স্লোগানও তাই 'স্বাধীনতা সাম্য ও সম্প্রীতির জন্য কবিতা'। ১৯৫২'র ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্বপ্ন-আকাঙ্ক্ষা বাস্তবায়নের লড়াই সংগ্রামে দেশ ও জনগণের পাশে থেকে সত্য-সুন্দরের সাহসী উচ্চারণ ও ভূমিকা পালনই হবে জাতীয় কবিতা পরিষদের কবিদের মূল লক্ষ্য।

এছাড়াও আরও বক্তব্য রাখেন উৎসবের যুগ্ম আহ্বায়ক কবি রেজাউদ্দিন স্টালিন, যুগ্ম আহ্বায়ক কবি শাহীন রেজা

এসময় উপস্থিত ছিলেন- উৎসবের সমন্বয়ক কবি মানব সুরত, কবি শ্যামল জাকারিয়া, কবি নুরুন্নবী সোহেল, কবি কামরুজ্জামান, কবি রফিক হাসান, কবি আসাদ কাজল, কবি এবিএম সোহেল রশিদ, কবি রোকন জহুর প্রমুখ।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী