হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌ চলাচল স্বাভাবিক

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

বৈরী আবহাওয়া ও তীব্র ঝড়ো হাওয়ার প্রভাবে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে প্রায় এক ঘণ্টা ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেল পৌনে ৫টার দিকে আকস্মিক ঝড়ো হাওয়ার কারণে নদীতে তীব্র স্রোত ও বড় বড় ঢেউ সৃষ্টি হলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে। এতে উভয় ঘাটে যাত্রী ও যানবাহন নিয়ে কিছুটা ভোগান্তির সৃষ্টি হয়।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিকেল ৫টা ৩৫ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন আমার দেশকে জানান, হঠাৎ বৈরী আবহাওয়া ও ঝড়ের কারণে তীব্র স্রোত ও বড় বড় বড় ঢেউ তৈরি হলে এ নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। আবহাওয়া অনুকূলে আসায় ৫টা ৩৫ মিনিট থেকে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়েছে। তিনি আরও জানান ছোট বড় মিলে এ রুটে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশুর দুই হাত ক্ষতিগ্রস্ত

গাজীপুরে ৭ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার

গজারিয়ায় নদী থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

কোরবানির মাংস আনতে গিয়ে বাড়িতে ফিরলেন লাশ হয়ে

ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যসহ নিহত ৩

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

কালিহাতীতে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী

এক্সপ্রেসওয়েতে বাস থেকে ছিটকে প্রাণ গেল যাত্রীর

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২৫

কালিহাতীর বংশাই নদীতে নৌকাডুবি