হোম > সারা দেশ > ঢাকা

পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামীর মার্চ ফর দাঁড়িপাল্লা

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মার্চ ফর দাঁড়িপাল্লা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামী পৌরসদরে এ কর্মসূচীর আয়োজন করে।

এতে নেতৃত্ব দেন, কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো. শফিকুল ইসলাম মোড়ল।

বিকেল সাড়ে ৪টার দিকে পাকুন্দিয়া উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটমহাল মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আবদুল জব্বারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, মাওলানা মো. শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও জেলা জামায়াতের রাজনীতি বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিজুল হক কাজল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনম আবদুল্লাহ মোমতাজ, পৌর জামায়াতের আমীর মো. নাজমুল ইসলাম ও সেক্রেটারি মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ।

কর্মসূচীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেয়।

টাঙ্গাইলে হামে আক্রান্ত হয়ে শিশুকন্যার মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

মাদক ব্যবসার সঙ্গে কিছু স্থানীয় নেতা ও পুলিশ জড়িত: এমপি

শ্রীপুরে কারখানার ৩ কর্মকর্তাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৫

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি

কালোবাজারে বিক্রির সময় ১৮ হাজার ডিজেলসহ লড়ি চালক আটক

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত