হোম > সারা দেশ > ঢাকা

মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় গুরুতর আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার বিকেলে ঢাকার পশ্চিম রামপুরা এলাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

এর আগে গত ১১ এপ্রিল মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর নামাপাড়া এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে শহিদুল্লাহ মিয়ার ওপর হামলার ঘটনা ঘটে। তার মৃত্যুর খবরে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শহিদুল্লাহ মিয়া দীর্ঘদিন ধরে নিজস্ব পুকুরে মাছের খামার পরিচালনা করে আসছিলেন। খামারের পাশে একটি মাদক চক্র নিয়মিত মাদক বিক্রি ও সেবনের আসর বসাতো। এ কার্যক্রমে বাধা দেওয়ায় তাদের সঙ্গে শহিদুল্লাহর বিরোধ সৃষ্টি হয়।

ঘটনার দিন দুপুরে শহিদুল্লাহ মিয়া মাদক বিক্রি ও সেবনে বাধা দিলে মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। এ সময় তারা লোহার হাতুড়ি, ছুরি, স্টিলের পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর জখম করে। হামলাকারীরা তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে।

তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে পশ্চিম রামপুরার বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় শহিদুল্লাহ মিয়ার মেয়ের জামাই মোজাম্মেল হক ভুঁইয়া বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, হামলার ঘটনায় দায়ের করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

রায়পুরায় সংঘর্ষের দুই দিন পর আরো এক লাশ উদ্ধার

নরসিংদীতে চিরকুট লিখে শিক্ষকের আত্মহত্যা

বোয়ালমারীতে ২০ মামলার পলাতক আসামি আটক

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন দুই সমর্থক

সাভারে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর বহিষ্কার

কালিয়াকৈরে পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক

আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, কোটি টাকার ক্ষতি

নারায়ণগঞ্জে ফুটপাত-সড়ক ফের অটোরিকশা ও হকারদের দখলে

হাফিজা হত্যার রহস্য ৪ মাসেও উদঘাটন হয়নি

স্বপ্নলোক হাউজিং কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ