হোম > সারা দেশ > ঢাকা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জাহিদুল আহসান জিহাদ (১৮) নামে এক কলেজছাত্র খুন হয়েছে। রোববার রাত আটটার দিকে টঙ্গীর মোল্লাবাড়ি এলাকার নিপ্পন গার্মেন্টসের সামনে সাহাজ উদ্দিন সরকার রোডের একটি গলিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত জাহিদুল আহসান জিহাদ টঙ্গীর আউচপাড়া মোল্লা বাজার এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আরএসি (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং) বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, জিহাদ ছুটিতে বাড়িতে এসে শনিবার সন্ধ্যায় মায়ের কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কলেজের ফি জমা দিতে বের হন। পথে বন্ধু রহমান ও আরিফ হোসেনের সঙ্গে সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে প্রবেশ করলে ৪-৫ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে।

এ সময় রহমান ও আরিফ পালিয়ে যেতে সক্ষম হলেও জিহাদকে একা পেয়ে ছিনতাইকারীরা তার উরুতে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় জিহাদ দৌড়ে পালানোর চেষ্টা করলে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে

স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর হোসেন মার্কেট সংলগ্ন ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকা থেকে আল-আমিন , আব্দুল্লাহ ও স্বাধীন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি হারুন রশিদ বলেন, “ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে আমাদের একাধিক টিম কাজ করছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে। হামলাকারীরা ভিকটিমের মোবাইল বা টাকা পয়সা কিছুই নেয়নি। ঘটনাটি পূর্ব শত্রুতা বা অন্য কিছু হতে পারে। তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর