হোম > সারা দেশ > ঢাকা

নাগবাড়ীতে গণপিটুনিতে যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় গণপিটুনিতে রায়হান খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোরে নাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান চাঁদপুর জেলার বহারিয়া বাজার এলাকার মৃত বিল্লাল খানের ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের তাঁতিপাড়া এলাকায় ইয়াসিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান খান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও ছিনতাই কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। এ বিষয়ে তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক অভিযোগ রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে।

ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, নিহত রায়হান চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও ছিনতাই মামলা রয়েছে। গত বুধবার রাতেও এক যুবকের কাছ থেকে এক হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। বৃহস্পতিবার ভোরে আবার ছিনতাইয়ের চেষ্টা করলে এলাকাবাসী গণধোলাই দিলে মারা যান রায়হান।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো যাবে।

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড