হোম > সারা দেশ > ঢাকা

মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য হাজী আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে পৌরসদরের থানা রোডে তার ভাড়া বাসার নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবুল হোসেন পৌরসভার পোস্টকামুরী খালপাড়া গ্রামের মৃত কোমর উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল আদালতে পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলায় তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার ব্যক্তিকে শনিবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

চুরির অভিযোগে যুবলীগ নেতা আটক, আদালতে প্রেরণ

পলাশে ১২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি

স্ত্রী পালাল বন্ধুর সঙ্গে, প্রতিশোধ নিতে সেই বন্ধুর বউকেই বিয়ে

৩০ বছর পর সরাসরি ভোটে টাঙ্গাইল চেম্বার অব কমার্সের কমিটি

সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান, সম্পাদক হিমেল

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

আশুলিয়ায় বিরোধপূর্ণ পুকুরের সৌন্দর্য বৃদ্ধিতে কোটি টাকা বরাদ্দ

দেশের এমন কোনো ঘর থাকবে না, যেখানে জামায়াতের দাওয়াত পৌঁছাবে না

প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জামায়াত নেতা আযাদের