হোম > সারা দেশ > ঢাকা

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

উপজেলা প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)

অর্থ ও নির্মাণসামগ্রী বিতরণ করেন প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম । ছবি: আমার দেশ

টাঙ্গাইলের মধুপুরে হতদরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা পরিষদের রাজস্ব থেকে নগদ অর্থ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে শুকনা খাবার, ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরীর অর্থ প্রদান করা হয়েছে।

সোমবার ১৩ এপ্রিল বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্তদের মাঝে এ অর্থ ও নির্মাণসামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ।

মন্ত্রী বলেন, আমার মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে দুর্যোগ প্রবণ সামুদ্রিক এলাকার মাছ ধরার ট্রলারের জন্য স্যাটালাইটের মাধ্যমে তাদের ইন্টারনেট সংযোগের আওতায় আনার কর্যক্রম হাতে নেওয়া হয়েছে। তাছাড়া দূরপাল্লার ট্রেনগুলোতে ফ্রী ওয়াই-ফাই নেটওয়ার্কের আনা হয়েছে। প্রাধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সারা দেশের যুবক বেকার ছেলেমেয়েদে জন্য এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য প্রকল্প হাতে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি। এ ছাড়াও আমাদের সরকার নির্বাচনি প্রতিশ্রুতি ইতিমধ্যে পূরণ করতে শুরু করেছে।

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সব সময় মধুপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক মুক্ত রাখতে চাই। এ ছাড়া ইন্টারনেটে জুয়ার বিরুদ্ধে মধুপুরকে মুক্ত রাখতে প্রশাসনকে সজাগ থাকার আহবান জানান,

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ কে এম ফজলুল হক,

উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স,সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিব,

মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আবাদুস সামাদ তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, মধুপুর শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান তালুকদার নান্নু, প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নইম উদ্দিন।

এ সময় ক্ষতিগ্রস্থ ১১ জনকে দশ হাজার করে নগদ টাকা, দুজনকে ঢেউটিন ও মোট ১৩ জনের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়।

নারীকে পিটিয়ে ভাইরাল আ.লীগ নেতা, গ্রেপ্তারে এমপির আলটিমেটাম

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

ইন্টারনেটের গতিবৃদ্ধিতে কাজ করছে সরকার: আইসিটি মন্ত্রী

শ্রমিক দল নেতার দখল করা জমিতে উচ্ছেদ অভিযান

প্রেমের টানে টাঙ্গাইলে চীনা যুবক

ভাবি-ভাতিজাকে হত্যার পর পলাতক দেবর, হাসপাতালে বড় ভাই

হাঁস ধরতে গিয়ে পুকুরে ডুবে শিক্ষার্থী নিহত

পাওনা টাকার জন্য জানাজা আটকে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নরসিংদীতে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত দুই

আড়াইহাজারে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু