হোম > সারা দেশ > ঢাকা

জয় বাংলা স্লোগান দিয়ে নাশকতার চেষ্টা, ধাওয়া খেয়ে পালালেন দুষ্কৃতকারীরা

উপজেলা প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে ‘জয় বাংলা' স্লোগান দিয়ে নাশকতার চেষ্টা চালিয়েছে একদল দুষ্কৃতকারী। তবে স্থানীয়দের ধাওয়া খেয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

গত মঙ্গলবার রাত ৮ টা ৪৫ মিনিটে উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের পরিচয় দিয়ে কিছু লোক শ্রীরামপুর বাজারের পাশে যুবলীগের ব্যানার লাগিয়ে জড়ো হয়। এরপর তারা মুখে মুখোশ পরে মশাল মিছিল বের করে বালিয়াকান্দি-মধুখালী সড়ক অবরোধ করার চেষ্টা করে। এ সময় নাশকতার উদ্দেশ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বাজারের সাধারণ লোকজন ও ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে দুষ্কৃতকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

জামালপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর মনিরুজ্জামান বাবু বলেন, “নির্বাচনের ঠিক আগমুহূর্তে আওয়ামী লীগের পরিচয়ধারী কিছু লোক নির্বাচন বানচাল ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। গতরাতের ঘটনা সেই পরিকল্পনারই অংশ।”

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে ভাঙচুর করা দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল