হোম > সারা দেশ > ঢাকা

মধুখালীতে ইয়াবাসহ ভুয়া ডিবি আটক

উপজেলা প্রতিনিধি, মধুখালী (ফরিদপুর)

ফরিদপুরের মধুখালীতে ইয়াবাসহ এক ভুয়া ডিবিকে আটক করেছে মধুখালী থানার পুলিশ। বৃহস্পতিবার ১২ মার্চ রাত ১১টার দিকে উপজেলা নওপাড়া বাজারে মাদক বেচাকেনার সময় স্থানীয় জনতা পুলিশে খবর দেয়। মধুখালী থানার সাব ইন্সপেক্টর মাসুদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মাদকসহ ভুয়া ডিবিকে আটক করেন।

এ সময় মাদক কারবারি ও ভুয়া ডিবির কাছ থেকে ৪৩ পিস ইয়াবা উদ্ধার উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী সে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয় দিয়ে থাকে, কখনো ডিবির অফিসার, কোথাও সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে বলে, মধুখালী থানার অফিসার ইন-চার্জ ফকির তাইজুর রহমান জানিয়েছেন।

আটক মাদক কারবারিও ভুয়া ডিবি ইদ্রিস আলী (২৫), উপজেলার নওপাড়া ইউনিয়নের আলগাপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে।

এ ব্যাপারে মধুখালী থানায় একটি মামলা রুজু করে আটক ইদ্রিস আলীকে ফরিদপুর জেলে পাঠানো হয়েছে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর