হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

প্রতিনিধি, (ভাঙ্গা) ফরিদপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামির ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন ভাঙ্গা পৌরসভার দক্ষিণ পাড় বাজারসহ পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল চারটার সময় ঈদগাঁ মাদ্রাসা মসজিদের সামনে থেকে মাগরিব নামাজের পূর্ব পর্যন্ত তিনি জনসংযোগ করেন।

জামায়াত ইসলামির স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৌরসভার বাজারের বিভিন্ন দোকান মালিক ও কর্মচারীদের সাথে দাড়ি পাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বানের মধ্যে দিয়ে পথচারীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার জনগণের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময়ের মাধ্যমে জনসংযোগ করেন জামায়াত ইসলামি প্রার্থী।

মাওলানা সরোয়ার হোসেনের সাথে ভাঙ্গা পৌর জামায়াত ইসলামির আমির ডা. এনায়েত হোসেনসহ জামায়াত ইসলামি নেতা, এম এ মাসুদ, লিটু খন্দকার, এমএ সালাম, আসাদুজ্জামান, এমএ আব্দুল মতিন, রাসেল শেখ, মতিয়ার রহমান, হাফিজুর রহমান ও ইসলামি সমমনা আটদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টঙ্গীতে জামালপুর এক্সপ্রেস ট্রেনে গণছিনতাইয়ের অভিযোগ

ঘাটাইলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কমিটি গঠিত

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫