হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে স্ত্রীকে গরম পানি দিয়ে হত্যার চেষ্টা, স্বামী আটক

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

ছবি: সংগৃহীত

আড়াইহাজার উপজেলায় যৌতুকের দাবিতে ১৪ বছর বয়সি এক কিশোরী গৃহবধূর গায়ে গরম পানি ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। ভুক্তভোগীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনা ঘটে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার নগর ডৌকাদি গ্রামে। এ ঘটনায় শুক্রবার দুপুরে আড়াইহাজার থানায় একটি মামলা করা হয়েছে। মামলার পরপরই স্বামী মাহাবুবকে আটক করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, রান্নাঘরে কাজ করার সময় স্বামী মাহবুব আলম (২২) ও শাশুড়ি নাছিমা বেগম (৫০) মিলে কিশোরী উর্মি আক্তারের গায়ে গরম পানি ঢেলে দেন।

ভুক্তভোগীর বাবা মো. হাসান আলী জানান, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তার মেয়ের সঙ্গে মাহবুব আলমের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ি ২ লাখ টাকা ও স্বর্ণালংকার যৌতুকের দাবিতে তার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। আর্থিক অসচ্ছলতার কারণে ওই যৌতুক দিতে না পারায় বিভিন্ন সময়ে মারধর করা হতো বলেও তিনি অভিযোগ করেন ।

ঘটনার সময় মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে মুঠোফোনে খবর পেয়ে ভুক্তভোগীর বাবা-মা ঘটনাস্থলে গিয়ে মেয়েকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন। তার পিঠের অর্ধেক অংশ ও বাম হাতের অর্ধেক জলছে যায়।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার বলেন, এ ঘটনায় দেওয়া অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। স্বামীকে আটক করা হয়েছে।

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫