হোম > সারা দেশ > ঢাকা

মুন্সীগঞ্জ ডিসি অফিস সোলার প্যানেল মিলবে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।

রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে এই সোলার প্যানেল কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাহেব আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ১২৮টি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে প্রতি ঘণ্টায় ৮০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। উৎপাদিত বিদ্যুৎ জেলা প্রশাসক কার্যালয়ের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনকালে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিশেষ উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে সরকারি স্থাপনার ছাদে সোলার প্যানেল বসানোর সরকারি নির্দেশনা রয়েছে।

সরকার এখন সরকারি দপ্তরসহ সর্বত্র সৌরবিদ্যুৎ ব্যবহারের দিকে এগোচ্ছে।

সর্বসাধারণকে সোলার প্যানেল ব্যবহারে উদ্বুদ্ধ করে তিনি আরো বলেন, কেউ সোলার প্যানেল স্থাপন করতে চাইলে প্রশাসন প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা করে দেবে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর