হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় মা ও শিশুকন্যার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় পরপর চারটি গাড়ির ধাক্কায় প্রাইভেটকারে থাকা এক নারী ও তার শিশুকন্যার মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলার গোড়াই ফ্লাইওভারের পূর্বপাশে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ফেনী জেলার জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (৩৭) এবং তার ১০ মাস বয়সি শিশুকন্যা তাজরিয়া কবির পিয়ম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাদিয়া কবির টাঙ্গাইলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে প্রাইভেট কারযোগে ঢাকা মিরপুরে যাচ্ছিলেন। তাদের বহনকারী সাদা রঙের প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ফ্লাইওভারের পূর্বপাশে পৌঁছলে সামনে থাকা ঢাকাগামী একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়।

পরে প্রাইভেট কারটিকে পেছনে থেকে আরেকটি প্রাইভেট কার ধাক্কা দেয়। একই সময়ে আরেকটি বাস লাল প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে সাদা প্রাইভেট কারে থাকা সাদিয়া কবির ও তার শিশুকন্যা ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় মহাসড়কে যানজটের সৃষ্টি হলে পুলিশ গিয়ে রেকারের মাধ্যমে গাড়িগুলো সরিয়ে নিয়ে যানচলাচল স্বাভাবিক করে। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছেন।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার জানান, চারটি পরিবহন পর্যায়ক্রমে ধাক্কা দেয়। এতে দুইজন যাত্রীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

সিদ্ধিরগঞ্জে ১৩০ জনের বিরুদ্ধে মামলা, ১২ জন গ্রেপ্তার

বাংলাদেশের ফুটবলপ্রেমে মুগ্ধ আর্জেন্টিনার রাষ্ট্রদূত

টঙ্গীতে কবি আল মুজাহিদী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি, চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্য গ্রেপ্তার

টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ৪৩ বস্তা টাকা

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৩১ কিশোর

সাভারে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

গাছও আমাদের বাঁচার জন্য অপরিহার্য: এমপি খোকন তালুকদার

যমুনা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ