হোম > সারা দেশ > ঢাকা

সাবরিনা শুভ্রার ‘মহাজীবনের উপাখ্যান’ বইয়ের মোড়ক উন্মোচন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

বাংলা একাডেমির শামসুর রাহমান মিলনায়তনে লেখক, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সাবরিনা বিনতে আহমেদ (সাবরিনা শুভ্রা) রচিত নতুন গ্রন্থ ‘মহাজীবনের উপাখ্যান’–এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় প্রকাশনা প্রতিষ্ঠান দশমিকের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ সংসদ সদস্য ডা. কেএম বাবর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান, সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ ও সাংবাদিক ও উপস্থাপক ফারাবী হাফিজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশনা প্রতিষ্ঠান দশমিকের প্রকাশক দীপান্ত রায়হান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বইটি লেখিকা সাবরিনা শুভ্রার নবম গ্রন্থ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন, সংগ্রাম ও রাজনৈতিক দর্শন নিয়ে রচিত এই বই পাঠকদের নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে।

তিনি বলেন, “আমি এখানে মন্ত্রী হিসেবে নয়, একজন ছোট বোনের বইয়ের অনুষ্ঠানে এসেছি। সাবরিনা শুভ্রা তার প্রতিভা ও লেখনীর মাধ্যমে দেশের নারী সমাজকে অনুপ্রাণিত করছেন। তাকে দেখে আরও অনেক তরুণী লেখালেখি ও সাংবাদিকতায় এগিয়ে আসবে বলে আমি আশা করি।”

তিনি আরও বলেন, গত ১৭ বছরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বেগম খালেদা জিয়া। নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি গণতন্ত্র ও দেশের মানুষের জন্য নিরলসভাবে সংগ্রাম করে গেছেন। তার রাজনৈতিক জীবন, ত্যাগ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, বইটিতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম, নেতৃত্ব ও ব্যক্তিজীবনের নানা দিক বিশ্লেষণধর্মীভাবে তুলে ধরেছেন লেখিকা। এতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পাঠকের সামনে নতুনভাবে উন্মোচিত হয়েছে।

গোপালগঞ্জ-২ সংসদ সদস্য ডা. কেএম বাবর বলেন, যিনি বইটি লিখেছেন তিনি একাধারে সাংবাদিক সাহিত্যিক লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক। আর যাকে নিয়ে বইটি লিখেছেন তিনি গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, যতবার এদেশে ফ্যাসিবাদের উত্থান হয়েছে, এদেশের মানুষ তা প্রতিরোধ করেছে। ফ্যাসিবাদ মোকাবেলায় বেগম খালেদা জিয়া যে আপসহীনতার পরিচয় দিয়ে গেছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে।

লেখিকা সাবরিনা শুভ্রা তার বইটি উৎসর্গ করেছেন ‘চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের’ স্মরণে।

তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ একটি নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। তাদের সাহস ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা করে রাখতে চব্বিশের গণঅভ্যুত্থানের সকল শহীদের সম্মানে আমার গ্রন্থটি উৎসর্গ করেছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক আব্দুল ওয়াদুদ, লেখক ও গবেষক আসাদ পারভেজসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, সাহিত্যিক ও বিশিষ্টজন।

উল্লেখ্য, সাবরিনা শুভ্রা একজন লেখক, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। কর্মজীবনের শুরুতে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক হিসেবে কর্মরত ।

৪৭ মাথার খুলি উদ্ধার, মেডিকেল শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে, কাউকে ছাড় দেয়া হবে না

জুলাই শহীদদের পরিবারকে জামায়াতে ইসলামীর অনুদান ও ইফতার সামগ্রী বিতরণ

কাপাসিয়ায় শিক্ষকদের পক্ষ থেকে জামায়াতের এমপিকে সংবর্ধনা

ইরানের মিসাইল হামলায় নিহত মোশারফের পরিবারের পাশে থাকবে বিএনপি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গোয়ালন্দে সমন্বয় সভা

রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৩ পিস্তলসহ গ্রেপ্তার ২

ভৈরবে ফ্যামিলি কার্ড বিতরণ

টঙ্গীতে ৩৫ জন ছিনতাইকারী ও মাদকসেবী গ্রেপ্তার