হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে ৩ চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

উপজেলা সংবাদদাতা, (শ্রীপুর) গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে এক বাড়িতে চুরি করার সময় জনতার হাতে ধরা খেয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন তিন চোর। পরে ওই তিন চোরকে পুলিশে সোপর্দ করা হয়।

সোমবার ভোর রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের আরফান উদ্দীন হারুনের ছেলে আব্দুল হামিদের বাড়িতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন তারা।

আটককৃতরা হলেন- উপজেলার নগর হাওলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে আবুল হোসেন (৫৩), ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাল্লাপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে সোহেল (২৪), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নগর চারা গ্রামের ফজলুল হকের ছেলে জহিরুল ইসলাম (২৫)।

স্থানীয়রা জানায়, শ্রীপুরে গত কয়েক মাস ধরে চোরের উৎপাত বেড়েই চলেছে। সোমবার ভোর রাতে ধনুয়া বড়চালা মাদ্রাসার মোড় এলাকায় হামিদের বাড়িতে তিন সদস্যের একটি দল চুরি করতে যান।পরে খোঁজ পেয়ে স্থানীয় বাসিন্দারা তিন চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই সুরুজ্জামান বলেন, গাজীপুর ইউনিয়নের বড়চালা মাদ্রাসার মোড় এলাকায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে আটক হন তিন চোর।স্থানীয় বাসিন্দারা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, সোমবার ভোর রাতে একটি বাড়িতে চুরি করার সময় স্থানীয়দের সহযোগিতায় তিন চোরকে আটক করা হয়েছে। এসময় জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন তিন চোর। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন