হোম > সারা দেশ > ঢাকা

দোকান মালিককে ছুরিকাঘাত করে ২০ ভরি স্বর্ণ লুট

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে দোকানের মালিককে ছুরিকাঘাত করে স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে দুর্বৃত্তরা ওই দোকান থেকে ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ সময় তাদের হামলায় দোকানের মালিক শুভ দাস আহত হন। আহত শুভ শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের কার্তিক দাসের ছেলে। তাকে আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে শুভ তার দোকানে কাজ করছিল। এ সময় দুইজন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে ২০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শুভকে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এদিকে আজ বেলা ১১টার দিকে ঘটনার সঙ্গে জড়িতের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সব দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি