হোম > সারা দেশ > ঢাকা

শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব, ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট

উপজেলা প্রতিনিধি, মধুখালী (ফরিদপুর)

ফরিদপুরের মধুখালীতে এক চাঞ্চল্যকর লুটপাট ও হামলার ঘটনা ঘটেছে। উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে শ্বশুরবাড়িতে ঢুকে হামলা চালিয়েছে খোদ জামাইরা। এসময় তারা একটি ঘোড়া, নগদ ৩০ হাজার টাকা ও ঘরের মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (৮ এপ্রিল) দুপুরে মথুরাপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ গফফার মোল্লার বাড়িতে এই অতর্কিত হামলার ঘটনা ঘটে।

গফফার মোল্লা ও তার স্ত্রী জুলেখা বেগম অভিযোগ করেন, তাদের জামাইদের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর শুরু করে।

​হামলাকারীরা ঘরের আসবাবপত্র কুপিয়ে তছনছ করে এবং একটি ফ্রিজ, গ্যাসের চুলা ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, তারা গোয়ালঘর থেকে গফফার মোল্লার একটি ঘোড়াও লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে গফফার মোল্লার স্ত্রী জুলেখা বেগমকে মারধর করে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীদের মধ্যে মর্জিনা ও রুমি নামের দুই নারী জুলেখা বেগমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এই ঘটনায় চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। অভিযুক্তরা হলেন, মোহাম্মদ মতিয়ার শেখ, মোঃ রিপন শেখ, মর্জিনা বেগম,মোঃ সাগর মোল্যা। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মোহাম্মদ গফফার মোল্লা বলেন, নিজের জামাইরা এভাবে ঘরে ঢুকে মারপিট আর লুটপাট করবে তা কল্পনাও করতে পারিনি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার ও আমাদের জানমালের নিরাপত্তা চাই।

​স্থানীয় গাজনা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উক্ত ঘটনাটি সম্পর্কে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার