হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুর মহানগর বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মানহানি মামলা

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ৫০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। রোববার দুপুরে মহানগর ম্যাজিস্ট্রেট আদালত- ৫ এ মামলা করেন শওকত হোসেন সরকার। আদালতের বিচারক রাকিবুল ইসলাম মামলা আমলে নিয়ে কাশিমপুর থানা পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আদেশ দেন।

আদালতে শওকত হোসেন সরকার বলেন, তার সাফল্য ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহলের ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে চাঁদাবাজ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যেম অপপ্রচার চালানো হচ্ছে। মূলত তার ছেলের গাড়ির শোরুম থেকে গাড়ি কেনার টাকা লেনদেনের বিষয়টি গোপনে ভিডিও ধারণ করে অভিযুক্ত আফজাল হোসেন । আরেকটি আর এটি তার ফেসবুক আইডি থেকে তাকে চাঁদাবাজ উল্লেখ করে অপপ্রচার চালাচ্ছে। ষড়যন্ত্রকারীদের এ হীন অপপ্রচারের কারণে মানহানি হওয়ায় আদালতে হাজির হয়ে ৫০ লাখ টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। আদালতে তিনি ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন।

পরে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ কুৎসা রটনার অংশ হিসেবে আফজাল, শহীদুল ইসলাম স্বপনসহ ষড়যন্ত্রকারীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

তবে চাঁদাবাজির যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনে যাতে তিনি প্রার্থী হতে না পারেন সেজন্য এই অপপ্রচার। তবে সৎ সাহস আছে বলেই তিনি আদালতে দ্বারস্থ হয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে জমি দখলসহ আনা বিভিন্ন অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।

এ সময় শওকত হোসেন সরকারের আইনজীবী আব্দুস সালাম বলেন, তার মক্কেল আদালতে ন্যায় বিচার পাওয়ার আশায় ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত আফজাল হোসেনসহ দুইজনকে আসামি করা হয়েছে। আদালতের বিচারক কাশিমপুর থানা পুলিশকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আদেশ দেন।

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার