হোম > সারা দেশ > ঢাকা

ঐক্যের বার্তা দিয়ে নির্বাচনি মাঠ ছাড়লেন জামায়াত প্রার্থী

ফরিদপুর-২ আসন

উপজেলা প্রতিনিধি, সালথা (ফরিদপুর)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-০২ (নগরকান্দা ও সালথা) আসনে ৮ দলীয় জোটের পক্ষ থেকে আল্লামা শাহ আকরাম আলী (ধলা হুজুর) কে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ইসলামী ঐক্যের স্বার্থে জোটের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও নগরকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহরাব হোসেন।

সোমবার সকাল ১০ ঘটিকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন মাওলানা সোহরাব হোসেন।

পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। ইসলামী ঐক্যের স্বার্থে ফরিদপুর-০২ আসনে জোটের পক্ষ থেকে আল্লামা শাহ আকরাম আলী হুজুরকে এমপি প্রার্থী ঘোষণা করায় আমি হুজুরকে পূর্ণ সমর্থন করে প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম।

তার এই ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। নেতাকর্মীরা বলছেন, ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য জোরদার করতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে ৮ দলীয় জোটের নেতারা জানিয়েছেন, ফরিদপুর-০২ আসনে জোট মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলীর পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারা আশা প্রকাশ করেন, এই ঐক্যের মাধ্যমে আসন্ন নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব হবে।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, জামায়াত মনোনীত প্রার্থীর সরে দাঁড়ানো জোটের প্রার্থীর অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং নির্বাচনি মাঠে নতুন সমীকরণ তৈরি করবে।

সাংবাদিক পরিচয়ে চোরাই গাড়ির কারবার, আটক ১

বিশুদ্ধ পানির সংকটে রোগী স্বজনদের চরম ভোগান্তি

ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি দাম নেতানিয়াহুর

আড়াইহাজরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গাজীপুরে ডুয়েটে ব্লকেড কর্মসূচি চলছে

গজারিয়ায় চিরনিদ্রায় শায়িত হলেন কারিনা কায়সার

ভাঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত

আ.লীগ নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ২

জুলাই যোদ্ধা সাহালমের পাশে নারায়ণগঞ্জ জেলা পরিষদ

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার