হোম > সারা দেশ > ঢাকা

বিএনপির কার্যালয় ভাঙচুর, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরায় বিএনপির ইউনিয়ন কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

রোববার দুপুরে শিবপুর উপজেলার চৈতন্য বাসস্ট্যান্ডে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

র‍্যাব-১১-এর উপপরিদর্শক রবিউল আলম জানান, বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় রায়পুরা থানায় দায়ের করা মামলার ওয়ারেন্ট থাকায় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনকে চৈতন্য বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি রাতে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে একদল দুর্বৃত্ত ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা টেলিভিশন, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। দুর্বৃত্তরা দেয়ালের মধ্যে লাল কালিতে ‘জয় বাংলা’ এবং ‘মরার জন্য অপেক্ষা কর’ লিখে হুমকি দেয়। এ ঘটনার পর চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি দানেস মিয়া বাদী হয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ জানান, চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় ফেব্রুয়ারি মাসে দানেস মিয়া বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় র‍্যাব ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর