হোম > সারা দেশ > ঢাকা

সৈয়দ কালুশাহর মাজারে গেলেন আফরোজা খান রিতা

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা ২০১৮ সারের ১১ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আধ্যাত্মিক সাধক সুফি সৈয়দ কালুশাহ ফকিরের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করতে চেয়েছিলেন। মাজার জিয়ারত শেষে ফেরার পথে মাজার প্রাঙ্গণে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের গুন্ডা বাহিনী যুবলীগ-ছাত্রলীগের হামলার শিকার হন তিনি। হামলা চালানো হয় তার গাড়িবহরেও।

পরে উল্টো বিএনপির নেতাকর্মীদের নামে নাশকতার মামলা দায়ের করা হয়। হামলা-মামলা দিয়ে আফরোজা খান রিতাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখেন। ৭ বছর পর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টায় সাটুরিয়ার উত্তর কাওন্নারা গ্রামের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক, মরমি সুফি সাধক সৈয়দ কালুশাহ ফকিরের মাজারে ১১৬তম বাৎসরিক ভেলা ভাসানো অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আফরোজা খানম রিতা।

এ সময় তাকে কালুশাহ ফকিরের বংশধর, ভক্ত অনুরাগীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে সুফি সাধক সৈয়দ কালুশাহ ফকিরের মাজার জিয়ারত শেষে ভেলা ভাসানো উৎসবে কালুশাহ ফকির রচিত দেহতত্ত্ব ও ভক্তিমূলক গান উপভোগ করেন তিনি।

ভেলা ভাসানো উৎসবে সৈয়দ কালুশাহ ফকিরের পঞ্চম বংশধর সৈয়দ সালাউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক আমীর হামজার সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মানিকগঞ্জ জেলা জজ কোর্টের পিপি আ ফ ম নুরতাজ আলম বাহার, জেলা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট আব্দুল আউয়াল খান, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট মোকছেদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লবসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল