হোম > সারা দেশ > ঢাকা

অচেতন করে বিএনপি নেতার বাড়িতে চুরি, আটক ৫

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পানির সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে বাড়ির সবাইকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি আজাহারুল ইসলামের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভুক্তভোগী আজাহারুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে তেলিপাড়া এলাকার একটি ইটভাটার ৭-৮ জন শ্রমিক পাখি শিকারের অজুহাতে তার বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিল। বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হলেও তারা নিজেদের পাখি শিকারি হিসেবে পরিচয় দেয়।

তিনি আরও জানান, সোমবার রাতে পরিবারের সবাই খাওয়ার পর ঘুমিয়ে পড়েন। অস্বাভাবিক গভীর ঘুমের কারণে পরদিন সকালে দেরিতে ঘুম ভাঙে। পরে পানির ট্যাংকির ঢাকনা খোলা দেখতে পেয়ে ধারণা করা হচ্ছে, পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেওয়া হয়েছিল।

এর আগে সোমবার দিবাগত রাতে সংঘবদ্ধ চোরের দল বাড়ির প্রধান ফটক টপকে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের দরজা খুলে আলমারি থেকে নগদ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার এবং প্রায় ১৫ ভরি রুপাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পর বাঁশতৈল পুলিশ ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিদ্দিক হোসেন জানান, চুরির ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

শরীয়তপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আমার দেশের আল-আমিন

মধুপুর বন থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

মির্জাপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

শরীয়তপুর প্রেসক্লাবের দায়িত্বে আবুল হোসেন ও নুরুল আমীন

একই পরিবারের পাঁচ জনের ইসলাম ধর্ম গ্রহণ, বাড়িছাড়া হয়ে মানবেতর জীবন

বালিয়াকান্দিতে দপ্তর প্রধানদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

হত্যাকাণ্ডের ১০ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বিভেদ করে কোনো লাভ হয় না: বিমানমন্ত্রী

ঢাকার এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক