ঢাকার ধামরাইয়ে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ধামরাই উপজেলার গাঁওতারা এলাকায় রাশেদুল ইসলাম (১৭) নামের এক কিশোর গাঁওতারা মাঠে বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায়। সন্ধ্যার আগে মাঠে থাকা অবস্থায় বজ্রপাত হলে আগুনের ফুলকি তার ওপরে পড়ে গুরুতর আহত হয়। এলাকাবাসীর সহায়তায় কাওয়ালীপাড়ায় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে নিহত রাশেদুল ইসলাম যাদবপুর ইউনিয়নের গাওতারা এলাকার আক্কাছ আলীর ছোট ছেলে।
এলাকাবাসী জানায়, নিহত রাশেদুল দুই ভাই ও এক বোনের মধ্যে মেজ। সে পেশায় রাজমিস্ত্রি ছিল।
এমএইচ