হোম > সারা দেশ > ঢাকা

অবৈধ আগ্নেয়াস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুর সদরের আলিপুর থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শনিবার ভোর আনুমানিক তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহফুজুর রহমান সবুজ ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

জানা যায়, মাহফুজুর রহমান সবুজ (৩৯) দীর্ঘদিন ধরে একটি ডাবল ব্যারেল গান (মেইড ইন ইউএসএ) নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন। শনিবার ভোরে আনুমানিক ৩টার গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে এবং ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সবুজের বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের জব্দ তালিকা প্রস্তুত করে তা সংশ্লিষ্ট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজকে গ্রেপ্তার করা হয়েছে । অস্ত্র আইনে মামলা করে ও রিমান্ডের আবেদন করে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

দলীয় পদের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সৈকত হাসান বলেন, তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার বিষয়টি আমার আগে জানা ছিল না। এ বিষয়ে কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক ব্যবস্থা নেবে।

‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না

ঢাকার নিউ মার্কেটের হত্যা মামলা: ঝালকাঠির যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীতে প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিলুপ্ত হচ্ছে ছোট-বড় টিলা

লৌহজংয়ে ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধামরাই সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য ফিটনেসবিহীন বিআরটিসি বাস উদ্বোধন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত বেড়ে ৩