হোম > সারা দেশ > ঢাকা

১২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌ-রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে কর্তৃপক্ষ এই রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক করে।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে সব ধরনের ফেরি ও নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে নদীতে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এতে নৌপথের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে পড়ায় নৌযান চলাচলে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়। সম্ভাব্য নৌ দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

ফেরি চলাচল বন্ধ থাকাকালে নদী পারাপারের অপেক্ষায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

শীতের রাতে ঘাট এলাকায় আটকে পড়া যাত্রী, চালক-সহকারী, বিশেষ করে নারী ও শিশুরা চরম দুর্ভোগে পড়েন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে শনিবার রাত সাড়ে ১১টা থেকে নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। বেলা সাড়ে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনা করে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলো ধীরে ধীরে পারাপার হচ্ছে। এতে যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এসআই

সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

নারী ঘরও সামলাতে পারে, দেশও চালাতে পারে

সিদ্ধিরগঞ্জে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

টঙ্গীতে রিয়েল এস্টেট মালিকের অফিসের সামনে গুলি, ককটেল বিস্ফোরণ

রাজৈরে ট্রাক দুর্ঘটনায় নিহত ১

দুই ঘণ্টা পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

চেয়ারম্যান প্রার্থীর পোস্টারে শেখ মুজিব, জিয়াউর রহমান ও তারেক

টঙ্গীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় আগুন, চার শ্রমিক অসুস্থ

পাগলা মসজিদের দানের গরু কিনে মূল্য পরিশোধ করেননি, অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে