হোম > সারা দেশ > ঢাকা

পুলিশকে ফাঁসানোর হুমকি দিয়ে ফেঁসে গেল প্রতারক

প্রধান উপদেষ্টার সহকর্মী পরিচয়ে চাঁদাবাজি

থানা প্রতিনিধি, ডেমরা (ঢাকা)

রাজধানীর ডেমরায় প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশ পরিদর্শককে চাঁদা না দিলে ফাঁসিয়ে দেয়ার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক পেশাদার প্রতারক। শনিবার তাকে ডেমরার রানীমহল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয় দেয়া কামাল খান ওরফে শাহ কামাল খান (৪৫) নিজেকে কখনো প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, কখনো সাংবাদিক, আবার কখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি পরিচয় দিয়ে পুলিশসহ বিভিন্ন মানুষের সঙ্গে অভিনব উপায়ে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিল ।

ডেমরা থানা সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (শহর ও যান) জি এম মুসা কালিমুল্লাহ ট্রাফিক ডেমরা জোনে কর্মরত। তিনি ১৬ জানুয়ারি দুপুরে ডেমরা থানার রাণীমহল এলাকায় দায়িত্ব পালন করছিলেন। ওই সময় গ্রেফতার কামাল তার মোবাইল নম্বরে ফোন করে নিজেকে প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি পরিচয়ে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবির টাকা না দিলে তার বিরুদ্ধে আইজিপির কমপ্লেইন সেল, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে হয়রানি করবে বলে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি দেন।

পুলিশ কর্মকর্তা তার সহকর্মীদের সঙ্গে এ বিষয়ে কথা বলে জানতে পারেন, সেই ব্যক্তি অন্য পুলিশ সদস্যদের কাছেও উক্ত পরিচয়ে বিভিন্ন সময় চাঁদা দাবি করে। এ ঘটনায় পুলিশ পরিদর্শক জি এম মুসা কালিমুল্লাহ গ্রেফতার কামালের বিরুদ্ধে ডেমরা থানায় একটি প্রতারণা ও চাঁদাবাজির মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ মাহামুদুর রহমান বলেন, কামাল নিজেকে প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, বিভিন্ন স্বনামধন্য পত্রিকার সাংবাদিক ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী