হোম > সারা দেশ > ঢাকা

অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টায় চালক খুন, আটক ৩

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ইটনায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে গিয়ে চালককে হত্যার অভিযোগে তিন যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রায়টুটী ইউনিয়নের গোয়ারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক কালীপদ চন্দ্র সূত্রধর (৪০)। তিনি তাড়াইল উপজেলার পশ্চিম সাচাইল গ্রামের সুধীর চন্দ্র সূত্রধরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ঘুরতে যাওয়ার কথা বলে তিন যুবক কালীপদ সূত্রধরের অটোরিকশাটি ভাড়া নেন। রায়টুটী গোয়ারা ব্রিজ এলাকায় পৌঁছালে তারা অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিলে চালকের শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তিন ছিনতাইকারীকে ধরে ফেলে পুলিশের হাতে সোপর্দ করে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল