হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা জেলা ছাত্রলীগের সহসভাপতি জসিম গ্রেপ্তার

সাভারে দুই ছাত্র হত্যা

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভারে দুই ছাত্র হত্যা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলার সহ সভাপতি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বিকালে পৌর এলাকার ব্যাংক কলোনি থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। তিনি তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর গ্রামের মনসুর গোয়ালের ছেলে।

সাভার মডেল থানার এসআই ইমরান হোসেন জানান, ২০২৪ সালের ৫ আগস্ট সাজ্জাত হোসেন (১৯) সাভার বাসস্ট্যান্ডের রানা প্লাজার সামনে পুলিশ ও আওয়ামী লীগকর্মীদের গুলিতে নিহত হন। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। ওই ঘটনায় তার পিতা আলমগীর হোসেন বাদী হয়ে সাভার থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ১৭৬ নম্বর আসামি জসিম।

এছাড়া একই দিন সাভার থানা রোডের মুক্তির মোড়ে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের গুলিতে নিহত হন সাভারের বাসিন্দা ঢাকা কমার্স কলেজের ছাত্র আবদুল আহাদ সৈকত (১৭)। ওই ঘটনায় সৈকতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার জসিম উদ্দিন ওই মামলায় ১০০ নম্বর আসামি। আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন