হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে দিন-দুপু‌রে বিদ্যুৎ টাওয়া‌রের যন্ত্রাংশ চু‌রি

৩৩ হাজার ভোল্টের

জেলা প্রতিনিধি, মাদারীপুর

ছবি: আমার দেশ

মাদারীপুরে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোপাডিকো)-এর ৩৩ হাজার বিদ্যুৎ ভোল্টের টাওয়ারের স্টিলের খুঁটির যন্ত্রাংশ চুরির ঘটনা ঘ‌টে‌ছে।

রোববার বেলা দুপুর ১২টার দিকে মাদারীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের শকুনী মৌজার আলী কাজী সড়কে ঘটে এ ঘটনা। এরই মধ্যে বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। ভেঙে গেলে বন্ধ হয়ে যেতে পারে পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ।

ওজোপাডিকো’র মাদারীপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী ফেরদাউস আল জাহিদ জানান, দিনদুপুরে স্টিলের খুঁটি চুরি করে নিয়ে যায় চোরচক্র। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরচক্র। টাওয়ারের ৪টি খুঁটির ২টি খুলে নিয়ে গেছে। এতে খুঁটি ভেঙে ঘটতে পারে দুর্ঘটনা।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিদ্যুৎ লাইনের খুঁটির যন্ত্রাংশ চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ওজোপাডিকোর মাদারীপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী ফেরদাউস আল জাহিদ, সহকারী প্রকৌশলী গোপাল চন্দ্র ঘোষ, উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির ও রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর