হোম > সারা দেশ > ঢাকা

মুন্সীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ আরাফাত খান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত আরও একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আরাফাত মুন্সীগঞ্জ সদর থানার পুরাতন সরকারপাড়া এলাকার হুমায়ুন খানের ছেলে।

শনিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম) জানান, বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির পরিদর্শক (ইন্সপেক্টর) মো. ইস্তিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে সদর থানার পুরাতন সরকারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আরাফাতের বসতঘর থেকে আনুমানিক ৯ লাখ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গত এক বছরে জেলায় ৫৪ হাজার ইয়াবা, ২০৭ কেজি গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। এ সময়ে মাদক সংশ্লিষ্ট অভিযোগে ১ হাজার ১৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৮৪২টি মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইস্তিয়াক আশফাক রাসেল জানান, গ্রেপ্তার আরাফাত খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোনারগাঁয়ে দুপক্ষের সংঘর্ষে ভাঙচুর, লুটপাট

মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ পালালেন নিষিদ্ধ আ.লীগ নেতা

পাগলা মসজিদের দানবাক্সের টাকা রেকর্ড ছাড়াল

৩০ ঘণ্টা পর যমুনা নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

সাভারে এনসিপির দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

ফরিদপুরে ২৬ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ১

সিদ্ধিরগঞ্জে ১৩০ জনের বিরুদ্ধে মামলা, ১২ জন গ্রেপ্তার

বাংলাদেশের ফুটবলপ্রেমে মুগ্ধ আর্জেন্টিনার রাষ্ট্রদূত

টঙ্গীতে কবি আল মুজাহিদী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি, চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্য গ্রেপ্তার