হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে বিএনপি নেতার মুক্তির দাবিতে অবরোধ: আড়াই ঘণ্টা পর যান চলাচল শুরু

সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আসেন বিএনপির নেতাকর্মীরা। সাড়ে ১০টা থেকে শুরু হয় অবরোধ। এরফলে ভোগান্তিতে পড়েন ঢাকামুখী, ঢাকা থেকে ময়মনসিংহ, উত্তরাঞ্চলমুখী ও টঙ্গী হয়ে চলাচলকারী যানবাহনের যাত্রীরা। এরপর দুপুর ১টার দিকে ছাড়া হয় অবরোধ।

জানা গেছে, ২০০৪ সালে আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ২০ বছর ধরে কারাগারে রয়েছেন বিএনপি নেতা নুরুল ইসলাম সরকার। সরকার ও আদালতের ওপর চাপ সৃষ্টির জন্যই নুরুল ইসলাম সরকার ও তার পরিবারের সদস্যরা এ কর্মসূচি হাতে নেয়।

এসময় টঙ্গী পশ্চিম থানাধীন কলেজ গেইট এলাকায় মহাসড়কের উভয় পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। যানজটের কারণে সাধারণ মানুষের কর্মজীবনে ব্যাঘাত ঘটে এবং এ সময়ে সড়কের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও কার্যক্রমে ধীরগতি দেখা দেয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার ইব্রাহীম খান জানান, দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল ধীরে ধীরে শুরু হয়েছে। দ্রুত মহাসড়কের যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী