হোম > সারা দেশ > ঢাকা

ধর্ম অবমাননার দায়ে সালথায় পল্লী চিকিৎসক আটক

উপজেলা প্রতিনিধি, সালথা (ফরিদপুর)

আল্লাহকে নিয়ে কটূক্তি করে ধর্ম অবমাননা ও দাঙ্গা সৃষ্টির সম্ভাবনা থাকায় ফরিদপুরের সালথায় এক পল্লী চিকিৎসককে আটক করেছে সালথা থানা পুলিশ।

আটককৃত পল্লী চিকিৎসকের নাম শেখ আক্তার হোসেন (৫৫), সে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউসখালি গ্রামের মৃত রশিদ শেখের পুত্র। রোববার বেলা ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউসখালি এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, শেখ আক্তার হোসেন গত শুক্রবার তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে বাউল শিল্পী আবুল সরকারের কথা তুলে ধরেন। ভিডিওতে তিনি বাউল শিল্পীদের গানের কথা উল্লেখ করে আল্লাহকে চোর বাটপার ও খুনি বলেন। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় আলেম ওলামাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে শেখ আক্তার হোসেনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান রাসেল জানান, মহান আল্লাহকে নিয়ে কটূক্তি ও ধর্ম অবমাননার দায়ের করা মামলায় পল্লী চিকিৎসক শেখ আক্তার হোসেন কে আটক করা করে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড