হোম > সারা দেশ > ঢাকা

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে মেঘনা নদীর একটি শাখা নদী থেকে হাত-পা বাঁধা ও কোমরে বস্তা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ বাজারসংলগ্ন মেঘনা নদীর শাখা নদী, স্থানীয়ভাবে পরিচিত ‘মরা গাং’ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন আড়াইহাজার থানা ও খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে আড়াইহাজার থানা পুলিশ ও খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেন। এ সময় নৌ পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআই নারায়ণগঞ্জকে অবহিত করা হয়েছে।

তি‌নি আরো ব‌লেন, ছয় থেকে সাত দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলে যেতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের