হোম > সারা দেশ > ঢাকা

বাল্কহেডের সঙ্গে পুলিশের নৌযানের সংঘর্ষ, এক সদস্যের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের বন্দরের শীতলক্ষ্যা নদীতে টহলরত নৌ-পুলিশের নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে মহসিন সরদার (৪৩) নামের এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীর (শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন) এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি খুলনার পাইকগাছার গোপালপুর এলাকার মৃত আব্দুল করিম সরদারের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ অঞ্চলের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মকবুল হোসেনসহ ৪ জন কনস্টেবল নিয়ে নদীতে ডাকাতি প্রতিরোধে রাত্রিকালীন নৌ-টহলে ছিলেন।

এসময় ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে বাল্কহেডের সঙ্গে তাদের টহল নৌযানের সংঘর্ষ হয় এবং উল্টে যায়। পরবর্তীতে টহল টিমের সবাই সাঁতারে অন্য একটি বাল্কহেডে উঠতে পারলেও কনস্টেবল মহসিন সরদার আহত হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালেহ উদ্দিন পাঠান বলেন, নিহত পুলিশ সদস্যের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো বাল্কহেড জব্দ কিংবা কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সিংগাইর প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকে হুমকি, থানায় জিডি

গজারিয়ায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আড়াইহাজারে পুলিশের অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধার

শিবচরে জমে উঠেছে পশুর হাট, চাহিদার চেয়ে বেশি প্রস্তুত গরু

নরসিংদীর চরাঞ্চলে বাড়ছে বাদাম চাষ, হাসি ফুটছে চাষির মুখে

পায়ুপথে বাতাস দিয়ে শিশু হত্যায় মামলা, ফুঁসে উঠেছে এলাকাবাসী

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌযান চলাচল বন্ধ

শর্ত ভেঙে জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী

ভুল চিকিৎসায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ

বেলাবতে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার