হোম > সারা দেশ > ঢাকা

সদরপুরে ইউপি ভবন নির্মাণে আদালতের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

ফরিদপুরের সদরপুর উপজেলায় চরবিষ্ণুপুর ইউপি ভবন নির্মাণে আদালতের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সোমবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, ২০১৬ সালে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমি মোলামের ডাংগীর স্থানীয়দের কার্যালয়ের জন্য জায়গা দেয়ার অনুরোধ জানিয়েছিলাম এবং বলেছিলাম জায়গা দিলে সেখানেই কার্যালয় নির্মাণ করা হবে। তবে তারা জায়গা না দেওয়ায় পরবর্তীতে মান্নান চৌধুরী খেজুরতলায় জমি দান করেন। সেখানে ইউপি কার্যালয় নির্মাণের প্রক্রিয়া শুরু করলে মোলামের ডাংগীর কয়েকজন ব্যক্তি হাইকোর্টে মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে হাইকোর্ট খেজুরতলায় ভবন নির্মাণের পক্ষে রায় দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে তারা আপিল করলেও আপিলেও খেজুরতলার পক্ষেই রায় বহাল থাকে। কিন্তু আদালতের রায় উপেক্ষা করে মোলামের ডাংগীর কতিপয় ব্যক্তি নির্মাণকাজে নানাভাবে বাধা সৃষ্টিসহ নানাবিধ জটিলতা তৈরি করছে। আমরা চাই চরবিষ্ণুপুর ইউপি ভবন নির্মাণে আদালতের রায় দ্রুত বাস্তবায়ন করা হোক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাচ্চু সেক, এম এ গফফার মিয়া, সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবির, বিএনপি নেতা কিবরিয়া, রাশেদুল ইসলাম ও বশির আহম্মেদ।

এ সময় ইউনিয়নের বিভিন্ন পেশার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জেডএম

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর