হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে প্রাইভেট কার-ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

উপজেলা প্রতিনিধি, শিবপুর (নরসিংদী)

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার ও ব্যাটারিচালিত ইজিবাইকের (বিভাটেক) মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো একজন।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মনোহরদী সড়কের উপজেলার আশ্রাফপুর এলাকার কুমারটেক ও মনুরটেকের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শিবপুর উপজেলার সাতপাড়া গ্রামের আল-আমিন শেখের ছেলে জুনায়েদ শেখ (১৩) এবং একই থানার লাকুশী গ্রামের খোরশেদ শেখের ছেলে রুবেল শেখ (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের আশ্রাফপুর এলাকায় কুমারটেক ও মনুরটেকের মাঝামাঝি স্থানে প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ভিবাটেকের চালক মো. রুবেল শেখ ও যাত্রী মো. জুনাইদ শেখ ও তার মা মাহফুজা গুরুতরভাবে আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. জুনাইদ শেখকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণ করেন এবং মো. রুবেল শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় শিবপুর থানাধীন বড়ইতলা নামক স্থানে মৃত্যুবরণ করেন তিনি। জুনাইদ শেখের মা মাহফুজাও চিকিৎসাধীন। দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে এবং গাড়িতে কাউকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. আবদুল মঈন খান

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কী করবে ১১ দল, জানালেন নাহিদ

প্রধানমন্ত্রীর নির্দেশে ওই শিশুকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী