হোম > সারা দেশ > ঢাকা

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জাকের পার্টির নেতা আরাফাত

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত মোল্লা (২৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে এবং গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের সক্রিয় রক্তদাতা ছিলেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আরাফাত মোল্লা মোটরসাইকেলযোগে মাখন রায়েরপাড়া নতুন ব্রিজ এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। এসময় তার মাথায় মারাত্মক আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থার আরো অবনতি হলে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেলে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে তার মৃত্যু হয়। আরাফাতের লাশ ঢাকা থেকে নিজ গ্রামে আনা হচ্ছে।

এদিকে আরাফাত মোল্লার মৃত্যুতে স্থানীয় জাকের পার্টির নেতাকর্মী ও গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের পক্ষ থেকে আরাফাত মোল্লার অকাল মৃত্যুতে গভীর শোক ও তার বিদেহী আত্মার মাগফিরাত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

একইভাবে গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন ও কোষাধ্যক্ষ মো. শফিক মণ্ডল বলেন, আরাফাত নিয়মিত রক্তদাতা হিসেবে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে অবদান রেখেছেন। তার চলে যাওয়া আমাদের জন্য বড় শূন্যতা।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর